আমাদের এই পথচলার মূল শক্তি হলো আপনাদের বিশ্বাস। বর্তমানে আমরা শুধুমাত্র আমাদের কাছের মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের ডোনেশানে কাজ করছি। আপনারা অনেকেই আমাদের পাশে দাঁড়াতে চেয়েছেন, যা আমাদের ভীষণ অনুপ্রাণিত করেছে। আমরা চাচ্ছি সবকিছু স্বচ্ছ এবং প্রাতিষ্ঠানিক নিয়মে শুরু করতে। আমাদের সংস্থার নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। এটি সম্পন্ন হওয়া মাত্রই আমরা সকলের কাছ থেকে ডোনেশান ও সহযোগিতা গ্রহন শুরু করবো । আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আর একটু ধৈর্য আমাদের আগামীর পথকে আরও সুদৃঢ় করবে। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
আপনার বাড়িয়ে দেওয়া একটি হাত হয়তো কারো জীবন বদলে দিতে পারে।
চলুন, আমরা একে অপরের বিপদে ঢাল হয়ে দাঁড়াই।
নিঃস্বার্থ ভালোবাসায় আগলে রাখি অসহায় মানুষগুলোকে।
লোড হচ্ছে...
আমাদের চলমান মানবিক কাজের তহবিলসমূহ
মানবতার সেবায় নিবেদিত
মার্সি ওয়ালেট একটি অলাভজনক সংস্থা যা মানবিক কাজে নিবেদিত। আমাদের মূল লক্ষ্য হল অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করা।
একটি স্বনির্ভর ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা যেখানে প্রত্যেকেই একে অপরের পাশে দাঁড়াবে।
আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি যেমন:
চিকিৎসা সহায়তা
খাদ্য বিতরণ
বস্ত্র বিতরণ
শিক্ষা সহায়তা
নলকূপ স্থাপন
মসজিদ নির্মাণ
যাকাত বিতরণ
অন্যান্য মানবিক কাজ
মানুষের কল্যাণে নিবেদিত
সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা
সঠিক লক্ষ্যে দান বিতরণ
সততা ও বিশ্বাসযোগ্যতার সাথে কাজ করা
অসহায় মানুষের প্রতি গভীর সহানুভূতি
সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা
bKash এর মাধ্যমে দান করুন
দান ফর্ম পূরণ করে নিশ্চিত করুন
আমাদের টিম যাচাই করবে
সঠিক লক্ষ্যে দান বিতরণ